ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান পাওয়া গেল ভারতের আধার কার্ড, যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা

ঘুষ না পেয়ে মারপিট করা ওসি প্রত্যাহার

নওগাঁর নিয়ামতপুর থানার ওসি আকরাম হোসেন

অাকাশ জাতীয় ডেস্ক:

ঘুষের টাকা দিতে না পারায় দুই ব্যক্তিকে মারধরের অভিযোগে নওগাঁর নিয়ামতপুর থানার সেই ওসি আকরাম হোসেনকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

তার বিরুদ্ধে আইনের সহায়তা চাইতে আসা মানুষের কাছে ঘুষ দাবি করা এবং ঘুষ না পেলে মারধরসহ মাদকব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া সহ নানা অভিযোগ রয়েছে।

নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন দৈনিক আকাশের কাছে বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাকে নিয়ামতপুর থানা থেকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওসি আকরাম হোসেন এই থানায় যোগদান করার পর থেকে থানায় আইনি সহায়তা চাইতে আসা সাধারণ মানুদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।

সম্প্রতি দাবি অনুযায়ী, উৎকোচের টাকা দিতে না পারায় উপজেলার নাকইল গ্রামের আইজুল হক ও উপজেলার রাজাপুর দরগাপাড়া গ্রামের সোহেল রানা নামের দুই ব্যক্তিকে মারধর করেন ওসি।

এসব ঘটনা ছড়িয়ে পড়ায় স্থানীয় জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়া ওসির অসহযোগিতার কারণে গ্রাম আদালত কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে মাদক ব্যবসায়ীদের তালিকা নিয়ে তাদের কাছ মোটা অংকের টাকা নিয়ে ব্যবস্থা না নিয়ে বরং তাদের ব্যবসা চালিয়ে যাবার নির্দেশ দেন।

এতে উপজেলায় মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। এ অবস্থায় সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে নিয়ামতপুরবাসীকে হয়রানি ও দুর্ভোগ থেকে রক্ষার জন্য ওসি আকরাম হোসেনের অপসারণের দাবি জানান জনপ্রতিনিধিরা।

ওসি আকরাম হোসেন গত ১৬ মার্চ নিয়ামতপুর থানায় যোগ দেন। কিন্তু মাস দুয়েকের মধ্যেই তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণ, ঘুষ না দিলে আইনের সহায়তা চাইতে আসা মানুষজনকে মারধর, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে।

ওসি আকরামের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে গত ২০ মে নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ তার অপসারণের দাবি জানিয়ে রাজশাহী রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শকের কাছে লিখিত আবেদন জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের

ঘুষ না পেয়ে মারপিট করা ওসি প্রত্যাহার

আপডেট সময় ০৬:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮