ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৭ আইনজীবীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার না হলে আন্দোলনের হুমকি

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ২ কর্মচারীকে পেটানোর অভিযোগে ৭ আইনজীবীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে বিচার না করলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়েছে।

দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অফিস সহকারী কাম টাইপিস্ট মো. আমিনুর রহমান ও পিয়ন আব্দুস সালামকে পেটানোর অভিযোগে বৃহস্পতিবার রাত ১১টায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী আমিনুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানের অফিস সহকারী কাম টাইপিস্ট মো. আমিনুর রহমানের কক্ষে ৭ আইনজীবী মাহফুজুর রহমান খান বিপুল, রবিউল আলম রবি, মো. ফিবেল, মো. সাদিক আলম বিন নায়ের, মো. সুমন সরকার খোকা, মো. রঞ্জু এবং মো. খোকনসহ অজ্ঞাত আরও ৪-৫ জন প্রবেশ করেন।

এ সময় আইনজীবীদের সঙ্গে সহকারী আমিনুর ও পিয়ন আব্দুস সালামের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ওই সাত আইনজীবীরা।

সাত আইনজীবী আমিনুর ও সালামকে কিলঘুষি, লাথি, চড়-থাপ্পড় মারার একপর্যায়ে উভয়ে মেঝেতে পড়ে গেলে সে অবস্থায়ও বেদম পেটান। তাদের আর্তনাদে আশপাশের রুমের কর্মচারীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা আমিনুর ও সালামকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান এজলাস থেকে নেমে এসে আহত ২ কর্মচারীকে দেখে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

ঘটনার পর দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সব শ্রেণির তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা কাজকর্ম বন্ধ করে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

বাংলাদেশ কালেক্টরেট কর্মচারী সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন ও বাংলাদেশ চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন জানান, রোববার পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে কর্মচারীরা কর্মবিরতি পালন করবে।

রোববারের মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত আইনজীবীদের গ্রেফতার করে দ্রুত তাদের বিচার করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুমকি দেন তারা।

কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, দ্রুত বিচার আইনে ৭ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৫৩। এসআই রুহুল আমিনকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৭ আইনজীবীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার না হলে আন্দোলনের হুমকি

আপডেট সময় ০৯:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮