ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

মাদারীপুরে পন্টুন থেকে পড়ে নদীতে নিখোঁজ, লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী লঞ্চঘাটে এক পন্টুন থেকে অন্য পন্টুনে যাওয়ার সময় পা পিছলে নদীতে নিখোঁজ হওয়া শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে পন্টুনের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

কাঁঠালবাড়ীঘাট সূত্র জানায়, বুধবার রাতে শহিদুল ইসলাম দুই পন্টুনের মাঝ দিয়ে পানিতে পড়ে যায়। প্রথমে স্থানীয়রা নদীতে নেমে উদ্ধারের চেষ্টা চালায়। পরে শিবচর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল রাতে দীর্ঘক্ষণ চেষ্টা করেও নিখোঁজ ব্যক্তির কোনো হদিস করতে পারেনি।

পরে ভোররাতে বরিশাল থেকে বিআইডব্লিউটিএর ডুবুরি দল এসে উদ্ধারকাজে নামে। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে পন্টুনের নিচ থেকে নিঁখোজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মো. আক্তার হোসেন জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের যাত্রী নিয়ে সাগরপাড় নামের লঞ্চটি গতরাত সাড়ে ৮টার দিকে কাঁঠালবাড়ীঘাটে এসে পৌঁছায়। লঞ্চ থেকে নামার পর ওই ব্যক্তি এক পন্টুন থেকে পাশের আরেক পন্টুনে যাওয়ার সময় অসাবধানবশত নদীতে পড়ে যায়।

শিবচর ফায়ার সার্ভিসের টিম লিডার মর্তুজা ফকির বলেন, ভোররাত থেকে উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরিরা। সকাল পৌনে ১০টার দিকে আমরা মরদেহের সন্ধান পাই। পন্টুনের ভেতরের দিকে ছিল মরদেহটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে পন্টুন থেকে পড়ে নদীতে নিখোঁজ, লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮