ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

নাদালের অষ্টম শিরোপা জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

গতবারের চ্যাম্পিয়ন আলেক্সান্দার জভেরেভের কঠিন আক্রমণ সামাল দিয়ে ইতালিয়ান ওপেনে রেকর্ড অষ্টম শিরোপা হাতে নিলেন রাফায়েল নাদাল।

রোববারের ফাইনালে অনায়াসে প্রথম সেট জেতেন নাদাল। কিন্তু পরের ১১ গেমের ৯টি জিতে ঘুরে দাঁড়ান জভেরেভ এবং দ্বিতীয় সেট জিতে নেন ৬-১ এ। শিরোপা নির্ধারণী সেটেও ৩-২ ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি।

বৃষ্টিতে দুইবার স্থগিত হওয়া ম্যাচে এরপর ঘুরে দাঁড়ান নাদাল এবং ৬-১, ১-৬, ৬-৩ গেমে হন চ্যাম্পিয়ন। এই জয়ে আবার র‌্যাংকিংয়ের এক নম্বরে বসলেন নাদাল।

আগামী রোববার শীর্ষে থেকে ফ্রেঞ্চ ওপেনে লড়বেন স্প্যানিশ তারকা। গত সপ্তাহে মাদ্রিদ মাস্টার্সে ডোমিনিক থিয়েমের কাছে হারের পর নাদাল শীর্ষস্থান হারান রজার ফেদেরারের কাছে।

ক্লে কোর্টের এই মৌসুমে ওটাই ছিল তার একমাত্র হার। প্যারিসে ১১তম ফরাসি ওপেন শিরোপার জন্য প্রস্তুতিটা দারুণ হলো নাদালের। এনিয়ে ক্লে কোর্টে চারটি প্রতিযোগিতায় তিনটিতে চ্যাম্পিয়ন হলেন তিনি।

এটা ছিল নাদালের ৭৮তম শিরোপা। উন্মুক্ত যুগে পুরুষ এককে সবচেয়ে বেশি শিরোপা জয়ের তালিকায় তিনি জন ম্যাকএনরোকে পেছনে ফেলে চার নম্বরে জায়গা করে নিলেন।

তাছাড়া রোমে সবচেয়ে বেশি শিরোপা জয়ের সংখ্যাটা আরও বাড়িয়ে নিলেন নাদাল। চারটি শিরোপা জিতে তার পরে আছেন নোভাক জোকোভিচ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

নাদালের অষ্টম শিরোপা জয়

আপডেট সময় ০৯:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮