ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারাগারে মুরসিকে বারবার হত্যার হুমকি দেয়া হচ্ছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার। তাদের অভিযোগ, বন্দি মুরসিকে বারবার হত্যার হুমকি দেয়া হচ্ছে। তার সঙ্গে স্বজন ও আইনজীবীদের কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না।

মুরসির পরিবার শনিবার এক বিবৃতিতে বলেছে, এ বছর এমন সময় পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, যখন মুরসি কারাগারের ফাঁসির সেলে টানা পাঁচ বছর অতিবাহিত করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ফাঁসির সেলে বন্দি মুরসির সঙ্গে বাইরের জগতের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং গত পাঁচ বছরে মাত্র দুবার তাকে তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়া হয়েছে।

মুরসির পরিবারের অভিযোগ, কারাগারে সাবেক প্রেসিডেন্টের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না এবং সেখানে তাকে বারবার হত্যা করার হুমকি দেয়া হচ্ছে।

হুমকির বিষয়টি আদালতকে জানানো হলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বলেও পরিবারের দাবি। পরিবারের এ বিবৃতিতে কারাগারে মুরসির ‘দুরবস্থা’র জন্য বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সরকারকে সরাসরি দায়ী করা হয়েছে।

এতে বলা হয়েছে, মিসরের সাবেক প্রেসিডেন্টকে মেরে ফেলার হুমকি দিয়ে এবং তার সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে না দিয়ে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার মারাত্মকভাবে লঙ্ঘন করা হচ্ছে।

২০১৩ সালে তৎকালীন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মিসরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি।

তাকে প্রেসিডেন্টের কার্যালয় থেকে অপহরণ করে অজ্ঞাত জেলখানায় পাঠানো হয়। পরে তাকে গ্রেফতারের কথা স্বীকার করে সামরিক সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কারাগারে মুরসিকে বারবার হত্যার হুমকি দেয়া হচ্ছে

আপডেট সময় ১০:৩৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮