ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী

সীতাকুণ্ডে একই ঘরে ২ আদিবাসী বান্ধবীর ঝুলন্ত লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে একই ঘরে দুই আদিবাসী কিশোরী বান্ধবীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিবারের দাবি কেউ তাদের মুখে বিষ ঢেলে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। এদিকে পুলিশ বলছে, মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে।

নিহত কিশোরী শুকলতি ত্রিপুরা (১৫) পিতা পুলেন কুমার ত্রিপুরা এবং ছবি রানি ত্রিপুরা (১৪) পিতা সুমন কুমার ত্রিপুরা ৫নং ওয়ার্ডের মধ্যম মহাদেবপুর গ্রামের বাসিন্দা।

শুকলতি ত্রিপুরা এবং ছবি রানি ত্রিপুরা দুই বান্ধবী। শুকলতির বাসা থেকে দুই বান্ধবীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে পৌরসদরের ৫নং ওয়ার্ডের চন্দ্র নাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত আদিবাসী পল্লী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

শুকলতি ত্রিপুরার মা স্মৃতি কনা ত্রিপুরা জানান, সকালে ঝুম চাষ করতে তারা স্বামী-স্ত্রী পাহাড়ে যায়। বিকালে এসে মেয়ে দুটির লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘাতকরা মেয়ে দুটির মুখে বিষ ঢেলে দেয়। আবুল হোসেন নামে এক বখাটে তাদের উত্ত্যক্ত করত বলে তিনি জানান।

স্থানীয় কাউন্সিলর শফিউল আলম মুরাদ বলেন, আদিবাসী পল্লীতে দুই কিশোরী নিহতের ঘটনা ঘটছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজ্জাম্মেল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

নাহিদের আগুনে বোলিংয়ে মুগ্ধ টেইট

সীতাকুণ্ডে একই ঘরে ২ আদিবাসী বান্ধবীর ঝুলন্ত লাশ

আপডেট সময় ০৯:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮