ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির

গাজায় ইসরাইলি হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত দাবি জাতিসংঘের

জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জায়েদ রাদ আল হুসেইন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাজা উপত্যকায় নিরস্ত্র বিক্ষোভকারীদের ইসরাইলের হত্যাকাণ্ডের ঘটনায় একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জায়েদ রাদ আল হুসেইন। তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলের অতিরিক্ত বলপ্রয়োগেরও অভিযোগ করেছেন।-খবর আলজাজিরার।

সোমবারে ইসরাইল সীমান্তে বিক্ষোভ চলাকালে অন্তত ৬২ নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি স্নাইপাররা। জেনেভায় এক বৈঠকে জাতিসংঘ মানবাধিকার প্রধান বলেন, গাজাবাসী বিষাক্ত এক ঘুপচি বস্তিতে খাঁচাবন্দি হয়ে আছেন। কাজেই সেখানে ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটাতে হবে।

গাজা নিয়ে এক জরুরি অধিবেশনে তিনি বলেন, দুই পক্ষের হতাহতের ঘটনায় ব্যাপক বৈপরিত্যই বলে দেয় সেখানে অসম শক্তি প্রয়োগ করেছে ইসরাইল। তাছাড়া হতাহতের ঘটনা কম হওয়ার জন্য ইসরাইলের কোনো চেষ্টার প্রমাণ তেমন নেই। ইসরাইল ইচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ড চালিয়েছে।

তার মতে, এটি আন্তর্জাতিক আইন ফোর্থ জেনেভা কনভেনশনের লঙ্ঘন। যে আইনে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিধান রয়েছে। তিনি বলেন, আইন লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে।

তেল আবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে সোমবার বিক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিনিরা। নিজেদের ভূমিতে ফিরে যাওয়ার অধিকার দাবিতে গত ৩০ মার্চ থেকে বিক্ষোভ করে আসছেন তারা। এতে ইসরাইলি স্নাইপারদের গুলিতে এখন পর্যন্ত শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ

গাজায় ইসরাইলি হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত দাবি জাতিসংঘের

আপডেট সময় ১১:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮