ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বুড়িচংয়ে সাহরি খেতে ডাকায় ইমামকে পিটিয়ে আহত

মাইকে সাহরি খাওয়ার জন্য ডাকায় মসজিদের সহকারী ইমাম মো. মাসুমকে (ইনসেটে) পিটিয়ে আহত করা হয়

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার বুড়িচং উপজেলায় ভোররাতে মসজিদের মাইকে সাহরি খাওয়ার জন্য ডাকায় ইমামকে পিটিয়ে আহত করেছে মোশারফ নামে প্রবাসফেরত এক যুবক। এতে তার ঘুমের ব্যাঘাত হয় বলে সে ক্ষুব্ধ হয়। এ ঘটনায় এলাকার মুসল্লিদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার জুমার নামাজের পর মসজিদে আগত মুসল্লিদের নিয়ে এ বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে। প্রধান ইমাম না থাকায় সমাধান করা যায়নি। আগামী শুক্রবার বিষয়টি সমাধান করা হবে।

স্থানীয় মুসল্লিরা জানায়, জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম মো. মাসুম (৩০) শুক্রবার ভোররাতে প্রথম রমজানের সাহরি খাওয়ার জন্য মাইকে মুসল্লিদের ডাকাডাকি করেন।

ভোর সাড়ে ৩টায় ইমাম সাহরি খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এ সময় মসজিদের পাশের বাড়ির আবদুল বারেকের ছেলে মোশারফ হোসেন (৩৫) ইমামের ওপর হামলা চালায়। ইমামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে ওই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. নূরুল ইসলাম জানান, গত ৬-৭ মাস আগে সহকারী ইমাম হিসেবে মো. মাসুমকে নিয়োগ দেয়া হয়। তিনি মসজিদে থেকে মুসল্লিদের প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ান।

তিনি জানান, পবিত্র রমজান মাসে সাহরির সময় মাইকে ডেকে মুসল্লিদের জাগিয়ে দেয়ার জন্য ইমামকে বলা হয়েছিল। শুক্রবার ভোররাতে ইমাম সাহেব ঘুম থেকে ওঠার জন্য মাইকে ডাকতে থাকেন। এ সময় মসজিদের পাশের বাড়ির মোশারফ নামে এক যুবকের ঘুমে ব্যাঘাত ঘটে ওই অভিযোগে সে ইমাম সাহেবকে মারধর করে।

মোশারফ গত এক মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন। এ বিষয়ে মোশারফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বুড়িচংয়ে সাহরি খেতে ডাকায় ইমামকে পিটিয়ে আহত

আপডেট সময় ০৯:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮