ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জয়পুরহাটে গৃহবধূর ঝুলন্ত লাশসহ ৩ অপমৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

জেলার জয়পুরহাটে পৃথক ঘটনায় এক গৃহবধূর ঝুলন্ত লাশসহ তিন অপমৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার বিকালে সদরের নারায়ণপাড়া, পৌর এলাকার শান্তিনগর তুড়ি পাড়া-মহল্লা ও পাঁচবিবি উপজেলার তাজপুরে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন, গৃহবধূ শারমিন আকতার (১৮) স্বর্ণের দোকানের শ্রমিক পাপ্পু (১৪) ও শ্রমিক রাসেল (১৯) ।

জয়পুরহাট থানা ও আধুনিক জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে জয়পুরহাট সদর উপজেলার নারায়ণপাড়া গ্রামের আল আমিনের বাড়ির শয়নঘর থেকে শারমিন আকতার (১৮) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের দাবি, আত্মহত্যা। কিন্তু কী কারণে আত্মহত্যা, তা জানাতে পারেনি তারা। পুলিশ মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত গৃহবধূ শারমিন আকতার কৃষক আল-আমিনের স্ত্রী।

প্রায় একই সময়ে জয়পুরহাটের পৌর এলাকার শান্তিনগর তুড়ি পাড়া-মহল্লায় দাঁতন (ব্রাশ) বানানোর জন্য একটি নিমের গাছের ডাল ভাঙতে গিয়ে অসতর্ক অবস্থায় ওই গাছসংলগ্ন পুরনো ইটের প্রাচীর থেকে নিচে পড়ে স্বর্ণ দোকান শ্রমিক কিশোর পাপ্পু (১৪) গুরুতর আহত হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাপ্পু ওই একই মহল্লার মন্টু নাপিতের ছেলে।

অপর দিকে বিকালে জেলার পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামে একটি লিচু বাগানের পরিচর্যাকালে বিদুৎস্পৃষ্ট হয়ে রাসেল নামে এক যুবকের অপমৃত্যু হয়েছে। রাসেল একই উপজেলার শালাইপুর গ্রামের ওসমান আলীর ছেলে। সংশ্লিষ্ট এলাকার পুলিশ এসব বিষয় নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জয়পুরহাটে গৃহবধূর ঝুলন্ত লাশসহ ৩ অপমৃত্যু

আপডেট সময় ০৮:৪০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮