ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক সিলিন্ডারেই ১২টি ঘরে আগুন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বসতবাড়ির ১২টি কক্ষ আগুনে পুড়ে গেছে

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বসতবাড়ির ১২টি কক্ষ আগুনে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, দক্ষিণ ধনুয়া গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ির প্রায় ২০টি কক্ষ পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেয়া ছিল। বৃহস্পতিবার দুপুরে কারখানার শ্রমিকরা দুপুরের খাবার খেয়ে কারখানায় চলে যায়।

এ সময় একটি কক্ষে রান্নার জন্য থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে অন্যান্য কক্ষে থাকা সিলিন্ডারগুলোতে তা দ্রুত ছড়িয়ে পরে। সংবাদ পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১২টি কক্ষ পুড়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক সিলিন্ডারেই ১২টি ঘরে আগুন

আপডেট সময় ১১:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮