ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

র‌্যাব বিজিবি ঘুমিয়ে, ব্যালট চুরিতে সহায়তা করেছে পুলিশ: মঞ্জু

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনে সহায়ক না, যোগ্যও না। বিজিবি ও র‍্যাব ঘুমিয়ে ছিল। পুলিশ সক্রিয় থেকে ব্যালটবাক্স চুরিতে সহায়তা করেছে। সকাল থেকে রিটার্নিং অফিসার ফোন রিসিভ করেননি। গতকালের ভোট ডাকাতি প্রমাণ করেছে সেনাবাহিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে মহানগরী বিএনপির কার্যালয়ে কেসিসি নির্বাচনের ফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ নির্বাচন ভোট ডাকাতির নতুন রূপ বলে আখ্যায়িত করে তিনি বলেন, ১০৫টি কেন্দ্রে ব্যালট ছিনিয়ে ভোট দেয়া হয়েছে, ৪৫টি কেন্দ্রে ভোটারদের আটকে রাখা হয়েছে। ভোট ডাকাতির অন্যতম দৃষ্টান্ত এটি।

বিজয়ী প্রার্থীকে নিয়ে তার ভাষ্য, ভোট ডাকাতির এই নির্বাচনে তালুকদার আবদুল খালেক জয়ী হয়েছেন। নির্বাচনে প্রধান ভোট ডাকাত তিনি (খালেক)। এই নির্বাচনে আওয়ামী লীগ রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে।

মঞ্জু আরও বলেন, যত ডাকাতিই হোক তবু আওয়ামী লীগের চরিত্র ফুটিয়ে তুলতে বিএনপি প্রতিটি নির্বাচনে অংশ নেবে।

মঙ্গলবার কেসিসি নির্বাচনে প্রথমবারের মতো দলীয় প্রতীকে হওয়া নির্বাচনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে ৬৫ হাজার ৬০০ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট। তালুকদার খালেক পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

র‌্যাব বিজিবি ঘুমিয়ে, ব্যালট চুরিতে সহায়তা করেছে পুলিশ: মঞ্জু

আপডেট সময় ০১:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮