ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আত্মঘাতী হামলার পোশাক পরতে গিয়ে ৩০ জঙ্গি নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলার প্রশিক্ষণ শিবিরে বেশ কজন জঙ্গি বোমা হামলার যত খুঁটিনাটি শিখছিলেন। হঠাৎ জঙ্গি হামলার পোশাক পরতে গিয়ে গড়বড় করে ফেলল একজন। মুহূর্তেই বিস্ফোরণ। আর এই বিস্ফোরণে মারা গেছেন অন্তত ৩০ জন তালেবান জঙ্গি।

গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের উত্তরাঞ্চলীয় জেলা বালা বুলকের পিওয়া পেসাওয়েতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের এক মুখপাত্র।

বার্তা সংস্থা রয়টার্সকে ওই মুখপাত্র জানান, সরকারি বাহিনীর ওপর হামলার উদ্দেশ্যে জঙ্গিরা এক প্রশিক্ষণ শিবিরে জড়ো হয়েছিল। আত্মঘাতী বোমা হামলাকারীরা জ্যাকেট পরে প্রস্তুতি নেওয়ার সময় আকস্মিক এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩০ জঙ্গি নিহত এবং কয়েকজন আহত হয়।

তবে এ বিষয়ে আফগানিস্তানের তালেবান জঙ্গিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত সোমবার আফগানিস্তানের উত্তরে সার-ই-পুল প্রদেশের সিদ জেলায় সন্ত্রাসী জঙ্গি হামলায় বেসামরিক নারী ও শিশুসহ ৫৮ জন নিহত হয়েছিল। এ হামলার জন্য জঙ্গিগোষ্ঠী তালেবান এবং ইসলামিক স্টেট (আইএস) উভয়কেই দায়ী করছিল দেশটির সরকার।

বিবৃতিতে জঙ্গিগোষ্ঠীটি জানায়, এক হামলায় ২৮ সরকারসমর্থিত মিলিশিয়া পুলিশকে হত্যা করেছে তারা। তবে কোনো বেসামরিক নাগরিককে হত্যার কথা অস্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠীটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আত্মঘাতী হামলার পোশাক পরতে গিয়ে ৩০ জঙ্গি নিহত

আপডেট সময় ১১:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭