ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

স্ত্রীকে ভারতে নিয়ে পতিতালয়ে ৮০ হাজার টাকায় বিক্রি, স্বামী আটক

র‌্যাবের হাতে আটককৃত নিখিল বেপারী

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুর থেকে ভারতে পতিতাবৃত্তির জন্য স্ত্রীকে পাচারের সময় স্বামী নিখিল বেপারীকে আটক করেছেন র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকা থেকে নিখিলকে আটক করা হয়। সে বরিশালের গৌরনদী উপজেলার জয়সিরকাঠি এলাকার নীলকান্ত বেপারীর ছেলে নিখিল বেপারী।

র‌্যাব সূত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলার কর্ণপাড়া এলাকার বাসিন্দা ওই নারীকে এক বছর আগে ভারতের বিহারের একটি পতিতালয়ে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেয় তার স্বামী নিখিল।

সেখানে তাকে দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি, অশ্লীল ভিডিও এবং পর্নো ছবি তৈরি করা হতো। সুযোগ পেয়ে ছয় মাস পর ওই নারী সেখান থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসেন।

এরপর তার স্বামী নিখিল বেপারী বাংলাদেশে এসে তাকে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে শিশুসন্তানসহ পুনরায় ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করে।

শুক্রবার দুপুরে মাদারীপুরে ভূরঘাটা এলাকা থেকে যশোরের বেনাপোলগামী গাড়িতে উঠলে ওই নারী কৌশলে মোবাইল ফোনে র‌্যাবকে খবর দেন। র‌্যাব সেখানে গিয়ে পাচারকারী নিখিল বেপারীকে আটক করে এবং শিশুসন্তানসহ ওই নারীকে উদ্ধার করে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কমান্ডার অ্যাডিশনাল এসপি তাজুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে নারী পাচারকারী নিখিল বেপারী তার স্ত্রীকে ভারতের পতিতালয়ে বিক্রি করার কথা স্বীকার করেছে।

তার বিরুদ্ধে মাদারীপুরের কালকিনি থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

স্ত্রীকে ভারতে নিয়ে পতিতালয়ে ৮০ হাজার টাকায় বিক্রি, স্বামী আটক

আপডেট সময় ১১:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮