ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ব্লু হোয়েলের পর এবার ডিওডোরেন্ট চ্যালেঞ্জ

আকাশ আইসিটি ডেস্ক:

‘ব্লু হোয়েল’ গেমের আতঙ্ক শেষ হতে না হতেই নতুন এক মরণখেলা ইন্টারনেটে ছাড়া হয়েছে যার নাম ‘ডিওডোরেন্ট চ্যালেঞ্জ’।

ব্লু হোয়েল দুনিয়াজুড়ে ঝড় তুলেছিল। আতঙ্কে পড়ে গিয়েছিলেন অভিভাবকরা। পুলিশ হন্যে হয়ে খুঁজছিল ডার্ক ওয়েবে এই গেম ছড়ানোর মাস্টারমাইন্ডদের। শেষ পর্যন্ত ব্লু হোয়েলকে মানুষের দেহ থেকে সমুদ্রে পাঠানো সম্ভব হয়েছিল। সেই মারাত্মক স্মৃতি মুছে যেতে না যেতেই এই মরণখেলা ছড়ানো হচ্ছে ইন্টারনেটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে জেমি প্রেসকট নামের এক নারী ফেসবুকে এটি নিয়ে একটি পোস্ট করেন।

ডিওডোরেন্ট চ্যালেঞ্জটি হলো লম্বা সময় ধরে ত্বকের ওপর ডিওডোরেন্ট স্প্রে করা। চ্যালেঞ্জে অংশ নেয়া তরুণরা কে কত লম্বা সময় ধরে নিজের ত্বকে ডিওডোরেন্ট স্প্রে করতে পারে তার প্রতিযোগিতায় নামে। কিন্তু দীর্ঘ সময় ধরে টানা স্প্রে করার ফলে ত্বকে সৃষ্টি হয় ভয়ানক ক্ষত। এমন ক্ষত, যার নিরাময়ের জন্য ত্বক পরিবর্তন করে নতুন ত্বক সংযোজন করতে হয়েছে অনেকের ক্ষেত্রে।

বেশির ভাগ মানুষই এই বিপদ সম্পর্কে জানে না। আপাতত এশিয়ায় এই খেলা ছড়িয়ে পড়ার কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লু হোয়েলের পর এবার ডিওডোরেন্ট চ্যালেঞ্জ

আপডেট সময় ০৫:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮