ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই যুবলীগ নেতা হত্যা, এমপি রানা রিমান্ডে

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলে দুই যুবলীগ নেতা শামীম ও মামুন হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার টাঙ্গাইল আমলি আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুম এই আদেশ দেন। এছাড়া ঘাটাইল আমলি আদালত এক ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টার মামলায় এমপি রানাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয়ার পর বিচারক আরিফুল ইসলাম ওই মামলায় তার জামিন মঞ্জুর করেন।

এমপি আমানুর রহমান খান রানা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি। ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণের পর থেকে তিনি কারাগারে আছেন।

টাঙ্গাইল সদর আমলি আদালতে যুবলীগ নেতা শামীম ও মামুন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এমপি রানাকে গত বুধবার গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক।

পরে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ এমপি রানাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

বৃহস্পতিবার সকালে আদালতে এমপি রানার উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিচারক আব্দুল্লাহ আল মাসুম বিকালে দুই দিনের রিমান্ডের এই আদেশ দেন।

এর আগে ঘাটাইল আমলি আদালতে এমপি রানাকে ঘাটাইল জিবিজি কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ছাত্রলীগ নেতা আবু সাঈদ রুবেলকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামছুল ইসলাম গত ৩ মে এই মামলায় এমপি রানাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেছিলেন।

বৃহস্পতিবার শুনানি শেষে ওই আদালতের বিচারক আরিফুল ইসলাম রানাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরে এমপি রানার আইনজীবীরা তার জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

দুটি মামলার শুনানি শেষে দুপুরে এমপি রানাকে কড়া পুলিশ পাহারায় গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই যুবলীগ নেতা হত্যা, এমপি রানা রিমান্ডে

আপডেট সময় ১১:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮