ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সদরঘাটে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

অাকাশ জাতীয় ডেস্ক:

সদরঘাটে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয় । পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে বিআইডব্লিউটিএ ও নৌ–পুলিশের দল কাজ করছে।

আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। বিআইডব্লিউটিএর (নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ) যুগ্ম পরিচালক আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আলমগীর কবীর দৈনিক আকাশকে বলেন, আজ সকাল আটটার দিকে সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে রওনা দেয় গ্রিন লাইন ওয়াটার ওয়েজের যাত্রীবাহী লঞ্চটি।

এর পাঁচ মিনিটের মধ্যে সাব্বির নামের আরেক লঞ্চের সঙ্গে গ্রিন লাইনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাব্বিরের সামনের অংশ গ্রিন লাইনের ভেতরে ঢুকে যায়।

আলমগীর কবীর বলেন, গ্রিন লাইনের লঞ্চটিতে ৩১৮ জন যাত্রী ছিলেন। বুড়িগঙ্গা নদীর শ্যামপুরে আসার পটুয়াখালী থেকে আসা সাব্বির-২ নামে লঞ্চের সঙ্গে সংঘর্ষে গ্রিন লাইনের বাঁ অংশের ক্ষতি হয়। এতে এক পুরুষ যাত্রী আহত হন। তাঁকে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রিন লাইনের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীরা টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে চলে গেছেন। ঘটনার তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সদরঘাটে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

আপডেট সময় ১১:৫০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮