ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি অন্ধগলি দিয়ে ক্ষমতায় যেতে চায়: ওবায়দুল

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে জনগণকে সাথে না পেয়ে, অন্ধগলি দিয়ে ক্ষমতায় যেতে চায়। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনগঞ্জের টোল প্লাজায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে পারবে না জেনে চক্রান্তের পথ অবলম্বন করছে বিএনপি। তারা অন্ধ গলি দিয়ে ক্ষমতায় যেতে চায়। নির্বাচনে জিততে পারবে না জেনে তারা ভাবছে আদালত ও বিদেশিরা তাদের ক্ষমতায় নিয়ে যাবে।

সংবিধানের ষোড়শ সংশোধনীর পর আওয়ামী লীগকে সরকার থেকে পদত্যাগ করা উচিৎ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে কাদের বলেন, সংশোধনীতে অনেক কিছুই আছে। তারা না পড়েই এসব কথা বলে যাচ্ছেন। আমি সংশোধিত সাতশ’ ৮৯ পৃষ্ঠার পুরোটাই পড়বো। তারপর এ বিষয়ে মন্তব্য করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি অন্ধগলি দিয়ে ক্ষমতায় যেতে চায়: ওবায়দুল

আপডেট সময় ০৭:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭