ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরাজদিখানে স্বামীর ঘরে কোরিয়ান গৃহবধূর লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বামীর ঘর থেকে দক্ষিণ কোরিয়ান এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মধ্যপাড়া গ্রামে কিউইউনের (৪৬) লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মধ্যপাড়া গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলম লিটনের স্ত্রী কিউইউন নিজ ঘরে একা ছিলেন। ১৬ বছর আগে বিয়ে হওয়া তাদের সংসার জীবনে কোনো সন্তান নেই। ৩ বছর অন্তর অন্তর কিউইউন কোরিয়া যেতেন। ঘটনার দিন স্বামী শ্রীনগর উপজেলার সিংপাড়ায় ২য় স্ত্রীর বাড়িতে ছিলেন।

মঙ্গলবার সকালে ঘরের দরজা-জানালা বন্ধ থাকলে জাহাঙ্গীরের মা ও পাশের বাড়ির লোকজন কিউইউনকে ডাকাডাকি করে। সাড়া না পাওয়ায় তার স্বামীকে খবর দেয়া হয়।

স্বামী লিটন বাড়ি এসে এলাকার কাঠমিস্ত্রি নিয়ে ঘরের টিন কেটে কোরিয়ান স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সিরাজদিখান থানার ওসি মো. আবুল কালাম জানান, কিউইউন দ্বৈত নাগরিক। তবে সকালে কোরিয়ান দূতাবাস থেকে ফোন আসে আমার কাছে। আমরা তার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দূতাবাসে পাঠিয়েছি। লাশটি ময়নাতদন্তে জন্য মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরাজদিখানে স্বামীর ঘরে কোরিয়ান গৃহবধূর লাশ

আপডেট সময় ০৮:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮