ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাইজেরিয়ায় ডাকাতের হামলায় নিহত ৫১

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নাইজেরিয়ার একটি গ্রামে ডাকাতের হামলায় শিশুসহ অন্তত ৫১ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের বিরনিন গবেরি এলাকার গওসকা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।

গ্রামটির বাসিন্দারা জানান, শনিবার বিকালের দিকে কথিত সাবেক গরুচোরদের একটি দল চারদিক থেকে গ্রামটিকে ঘিরে ফেলে। তারা একপাশের কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে আতঙ্কিত লোকজন ঘর ছেড়ে পালানোর চেষ্টা করলে অন্যদিকে থাকা বন্দুকধারীদের সামনে গিয়ে পড়লে তারাও গ্রামবাসীর ওপর গুলি চালায়।

গওসকার বাসিন্দারা আরও জানায়, হামলাকারীরা মূলত গরুচোর, কিন্তু ওই এলাকার প্রত্যন্ত গ্রামগুলোতে গিয়ে তারা ডাকাতে পরিণত হয়েছে।

এ ঘটনার পর পার্শ্ববর্তী রাজ্য জামফারার সীমান্তসংলগ্ন গ্রামগুলো রক্ষায় জরুরিভিত্তিতে আরও পুলিশ ও সামরিক বাহিনী মোতায়েনের জন্য নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির সরকারের প্রতি দাবি জানিয়েছেন গ্রামবাসী।

গত মাসে এই বিরনিন গবেরি এলাকায় বন্দুকধারীদের গুলিতে ১৪ খনি শ্রমিক নিহত হন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাইজেরিয়ায় ডাকাতের হামলায় নিহত ৫১

আপডেট সময় ০২:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮