ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোট স্থগিতের বিরুদ্ধে হাসানের আপিলের আবেদন

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

রবিবার হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেয়ার পর দিন চেম্বার জজ আদালতে এই আবেদন করেন হাসান সরকার। বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকনকে আইনজীবী নিয়োগ দিয়েছেন তিনি।

বিষয়টি দৈনিক আকাশকে নিশ্চিত করেছেন আইনজীবী এহসানুর রহমান। তিনি জানান, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে আবেদনটির ওপর শুনানি হবে।

আগামী ১৫ মে ভোটকে সামনে রেখে যখন ঢাকা লাগোয়া জনপদটি প্রচারে জমজমাট তখন রবিবার উচ্চ আদালতের এক আদেশে স্থগিত হয়ে যায় ভোট। যার আবেদনে এই কাজটি হয়েছে, সেই এ বি এম আজহারুল ইসলাম সুরুজ সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এই আওয়ামী লীগ নেতার আপত্তি তার ইউনিয়নের ছয়টি মৌজা ২০১৩ সালের ডিসেম্বরে গাজীপুর সিটি করপোরেশনের আওতাভুক্ত হয়েছে। অথচ এই মৌজার ভোটাররা তার ইউনিয়নেরও ভোটার।

গত সাড়ে চার বছর ধরেই এই আদেশের বিরুদ্ধে আইনি লড়াই করে আসছিলেন সুরুজ। গত ১০ এপ্রিলও বিএনপি নেতা মওদুদ আহমদকে আইনজীবী নিয়োগ করে হাইকোর্টে রিট করেন তিনি। তবে সেদিন রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে যায়।

এরপর আওয়ামী লীগপন্থী আইনজীবী সৈয়দ রেজাউর রহমানকে আইনজীবী নিয়োগ করে ৬ মে তিনি আবার আদালতে যান এবং এরপর তিন মাসের জন্য নির্বাচনে স্থগিতাদেশ আসে।

সুরুজ দৈনিক আকাশকে জানিয়েছেন, তিনি গাজীপুরে ভোট স্থগিত চাননি। তিনি চেয়েছিলেন তার ছয় মৌজায় যেন ভোট না হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভোট স্থগিতের বিরুদ্ধে হাসানের আপিলের আবেদন

আপডেট সময় ০১:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮