ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোপালগঞ্জে ট্রাক উল্টে খাদে, নিহত ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জে ধানবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে তিন ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কামরুল কাজী (৬৫), মাইনুল (৫০) ও মাহামুদুল হাসান ময়না (৪০)।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, শ্রমিকরা বরিশালের আগৈলঝাড়ার বাকলা গ্রামে ধানকাটা শেষে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। এ সময় আহত হন অন্তত ১১ শ্রমিক।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোপালগঞ্জে ট্রাক উল্টে খাদে, নিহত ৩

আপডেট সময় ১১:১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮