ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাছে বেঁধে পেটানো সেই অন্তঃসত্ত্বার সন্তানের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

অবশেষে সেই শঙ্কাটা সত্যি হলো। না ফেরার দেশে চলে গেল নীলফামারীর ডিমলা উপজেলায় গরু চুরির মিথ্যা অভিযোগে গাছে বেঁধে নির্যাতনের শিকার সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ শেফালী বেগমের সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তান। বুধবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যায় সে।

হাসপাতালের গাইনি ওয়ার্ডের কর্তব্যরত নার্স লাভলী বেগম নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার নির্যাতনের শিকার হলে শনিবার শেফালীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সময়ের আগেই অপরিপক্কভাবে জন্ম নেয়ায় শেফালীর সন্তানের জীবন সংকটাপন্ন ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসক।

জন্মের পর গাইনোকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফেরদৌসি সুলতানা জানান, গত শুক্রবার নির্যাতনের শিকার হলে শনিবার শেফালীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল। নির্যাতনের ফলে তার গর্ভজাত সন্তানও আঘাতপ্রাপ্ত হয়। এর ফলে শিশুটি অপুষ্ট অবস্থায় ভূমিষ্ট হওয়ার দুদিন পরে মারা যায়।

উল্লেখ্য, একটি পারিবারিক ঘটনাকে পুঁজি করে এলাকার কিছু প্রভাবশালী মহল শেফালীকে গরু চুরির অপবাদ দিয়ে গত শুক্রবার দুপুরে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। এসময় সাত মাসের অন্ত:সত্তা ছিলেন শেফালী। এ ঘটনা নিয়ে দৈনিক আকাশসহ বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসনসহ সর্বমহলে তোলপাড় সৃষ্ট হয়। পরে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে ওই ঘটনায় রোববার গভীর রাতে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতনের শিকার শেফালীর ভাই সহিদুল ইসলাম। আসামিদের মধ্যে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাছে বেঁধে পেটানো সেই অন্তঃসত্ত্বার সন্তানের মৃত্যু

আপডেট সময় ০২:৪৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭