ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

এসএসসি পাশ করলেন জেলা বিএনপি নেতা

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী এবার এসএসসি পাশ করলেন। তার মেয়েও এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে।

সূত্র জানায়, আশরাফ পাহেলীর একমাত্র কন্যা আশা বিনতে আশরাফ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুল থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে এ গ্রেড পেয়েছে।

অপরদিকে আশরাফ পাহেলী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাজী শমশের আলী স্কুল অ্যান্ড বিএম কলেজ থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন আশরাফ পাহেলীর পরীক্ষায় পাশ করার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, আশরাফ পাহেলী এর আগে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ছাড়াও জেলা ও শহর ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

এসএসসি পাশ করলেন জেলা বিএনপি নেতা

আপডেট সময় ১১:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮