ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোহলিদের হারিয়ে আবার শীর্ষে ধোনিরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আবারও পয়েন্ট তালিকার এক নম্বরে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস৷ শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৬ উইকেটে হারায় ধোনির দল৷ বিরাটদের বিরুদ্ধে ১২৭ রান তাড়া করে দ্রুত চার উইকেট হারালেও জিততে বেগ পেতে হয়নি ধোনিদের৷ ১০ ম্যাচে চেন্নাইয়ের পয়েন্ট ১৪৷

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়ে বিরাটদের ১২৭ রানে বেঁধে রাখে চেন্নাই সুপার কিংস৷ স্পিনারদের সামনে অসহায় হয়ে পড়েন বিরাটরা৷ চার ওভারে তিন উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা৷ ১১টি ডট বল করেন জাদেজা৷ তাঁর দুর্দান্ত বোলিংয়ের সুবাদেই চেন্নাই এদিন ব্যাঙ্গালোরকে অল্প রানে বেঁধে ফেলে৷

১২৭ রান তাড়া করতে নেমে সুপার কিংস ৮০ রানে চার উইকেট হারানোয় সাময়িক চাপ সৃষ্টি হয়েছিল চেন্নাই শিবিরে৷ কিন্তু ‘ক্যাপ্টেন কুল’ধোনির তিন ছক্কায় সেই চাপ গ্যালারিতে পাঠিয়ে দুই ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়৷ ২৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন ধোনি৷ আর ১৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন ব্র্যাভো৷ এর আগেয় অম্বাতি রায়ডু ৩২ এবং সুরেশ রায়না ২৫ রান করেন৷

এর আগে প্রথম ব্যাটিং করে চূড়ান্ত ব্যর্থ কোহলির ব্যাটিং লাইন আপ৷ জাদেজার প্রথম ওভারের সাধারণ একটি ডেলিভারিতে বোল্ড হন কোহলি৷ ডাগ-আউটে ফেরেন মাত্র ৮ রানে৷ কোহলির পাশাপাশি ম্যাকালাম- ডি’ভিলিয়ার্সরা চূড়ান্ত ব্যর্থ৷ দুই ম্যাচ পরে দলে ফিরে মাত্র ১ রান করে হরভজনের বলে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন এবিডি৷ ম্যাকালাম আউট হন ৫ রানে৷ রয়্যালসের হয়ে এদিন একমাত্র রান পান পার্থিব প্যাটেল৷ মনন ভোরার পরিবর্ত দলে ঢুকে অধিনায়কের আস্থার মর্যাদা দেন বাঁ-হাতি উইকেটকিপার-ব্যাটসম্যান৷ ৫টি বাউন্ডারি ও ২টি ছয়ের সাহায্যে ৪১ বলে ৫৩ রানের ইনিংস খেলেন পার্থিব৷

জাদেজা ছাড়া হরভজন সিংও দারুণ বোলিং করেন৷ ২২ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন ভাজ্জি৷ অভিষেক ম্যাচে বল হাতে নজর কাড়লেন ব্রিটিশ পেসার ডেভিড উইলি৷ ২৪ রান খরচ করে একটি উইকেট তুলে নিয়েছেন বাঁ-হাতি এই বোলার৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোহলিদের হারিয়ে আবার শীর্ষে ধোনিরা

আপডেট সময় ০৮:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮