ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিরাপত্তা পরিষদের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালো ইসরায়েল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছে ইসরায়েল। মিত্রদের সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তবে বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনে জয়ের কোনও আশা না দেখেই মূলত প্রার্থীতা প্রত্যাহার করেছে ইহুদিবাদী দেশটি।

তেলআবিবের পক্ষ থেকে জানানো হয়েছে, ”মিত্রদের সঙ্গে পরামর্শ করার পর তেল আবিব নিরাপত্তা পরিষদের নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।” তবে সেখানে প্রার্থীতা প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি। খবর রয়টার্সের।

জতিসংঘের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিজয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ হওয়ায় ইসরাইল নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্র ১৫টি। এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য। অস্থায়ী সদস্যদের দুই বছরের জন্য নির্বাচিত করা হয়। আগামী মাসে পাঁচটি নতুন অস্থায়ী সদস্য নির্বাচিত করা হবে। পশ্চিমা ব্লক থেকে জার্মানি, বেলজিয়াম ও ইসরায়েলের দুটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিলো। তবে শেষ মুহূর্তে এসে প্রার্থীতা প্রত্যাহার করে ইসরায়েল।

সম্প্রতি গাজা সীমান্তে শান্তিপূর্ণ বিক্ষোভে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলের সেনাবাহিনী। এ ঘটনায় আহত হয় কয়েক হাজার ফিলিস্তিনি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ইসরায়েলকে ঠেকাতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা সফল হয়েছে বলে মনে করছে ফিলিস্তিন।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেছেন, যে ইসরাইলের হাতে প্রতিদিন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লংঘিত হচ্ছে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বসে বিশ্বের শান্তি ও বিভিন্ন জাতির ভাগ্য নির্ধারণ করতে পারে না।

আন্তর্জাতিক সমর্থনের বিষয়ে তিনি বলেন, ইসরাইলের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তারা যে প্রচারণা চালাচ্ছেন তাতে সমর্থন জানিয়েছে ইউরোপের দেশগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিরাপত্তা পরিষদের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালো ইসরায়েল

আপডেট সময় ১১:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮