ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধূমপান করায় ২ তরুণীকে কটূক্তি, অতঃপর শ্লীলতাহানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ধূমপান করায় দুই তরুণীকে কটূক্তি করেছে এক যুবক। শুধু তাই নয়, মারধর করার পর দুই তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠে ওই যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতার যাদবপুরে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

ওই তরুণীদের অভিযোগ, রাত সাড়ে ১০টার দিকে কলকাতার যাদবপুরে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন তারা। এ সময় দুজনেই ধূমপান করছিলেন। আচমকাই এক যুবক তাদের পাশে দাঁড়িয়ে তরুণীদের ধূমপান নিয়ে কটূক্তি করতে থাকে। এক পর্যায়ে হাত ধরেও টানাটানি শুরু করে।

ওই যুবকের হাত থেকে বাঁচতে দুই তরুণী অটোরিকশায় উঠে পড়েন। কিন্তু দুর্ভাগ্যবশত ওই যুবকও অটোরিকশায় উঠে তাদের পাশে বসেই ক্রমাগত অশালীন কথা বলেই চলেন।

বাঘা যতীনের কাছে এসে যখন অটোরিকশাটি দাঁড়ায়, তখন অভিযুক্ত যুবক নেমে এক তরুণীকে মারধর করে। অটোচালক এবং স্থানীয়দের সহায়তায় দুই তরুণী যুবকের হাত থেকে রক্ষা পান।

এলাকায় একটি পুলিশ ভ্যান সে সময় টহল দিচ্ছিল। স্থানীয়রা পুলিশের গাড়ি থামিয়ে ওই যুবককে তাদের হাতে তুলে দেয়।

যদিও দুই তরুণীর অভিযোগ, তারা ধূমপান করছিল বলেই তাদের কটূক্তি ও শ্লীলতাহানি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধূমপান করায় ২ তরুণীকে কটূক্তি, অতঃপর শ্লীলতাহানি

আপডেট সময় ১২:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮