ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাঙ্গুনিয়ায় সাইকেল সেবা উদ্বোধন করলেন ড. হাছান মাহমুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি’র নেতারা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে, দুপুরে প্রেস ক্লাবের ভেতরে, বিকেলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ধারাবাহিকভাবে সরকার ও আওয়ামীলীগকে গালিগালাজ করছেন নিয়মিত। এরপর সন্ধ্যায় বিবৃতি পাঠান আমাদের কথা বলার অধিকার নেই। অথচ সরকারের কোন ভালো কাজ তারা চোখে দেখেননা।

শুক্রবার (০৪ মে) বিকেলে বাংলাদেশের প্রথম রাঙ্গুনিয়া পৌরসভায় বাই সাইকেল সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এসবকথা বলেন।

তিনি বলেন, দেশ যেভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তা সারা বিশ্বের জন্য উদাহরন। উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনে তিনটি শর্তপূরণ দরকার। বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ যেখানে তিনটি শর্তের মধ্যে দুটি পূরণ করতে পারেনি সেখানে বাংলাদেশ তিনটি শর্ত পূরণ করে তা অতিক্রম করেছে অনেক আগে। দেশের এসব অর্জন অনেকের সহ্য হচ্ছেনা। বিএনপিতে এতো নেতা থাকতে তারা এমন একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন যিনি দূর্নীতির দায়ে দশ বছরের সাজা প্রাপ্ত ও তার জন্ম পাকিস্তানে। তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তিনি ক্ষমতায় গেলে প্রত্যেক জেলা উপজেলায় হাওয়া ভবন সৃষ্টি হবে। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন।

তিনি আরো বলেন, লন্ডন প্যারিস ও নিউইয়র্কের মতো বড় বড় শহর গুলোতে বাই সাইকেলের স্ট্যান্ড রয়েছে। সেখান থেকে সাইকেল নিয়ে সাধারন মানুষ সাইকেল ব্যবহার করেন। একই পদ্ধতিতে বাংলাদেশের প্রথম পৌরসভা হিসেবে রাঙ্গুনিয়া পৌরসভা সাইকেল সেবা চালু করে পথ পদর্শক হয়ে থাকবে। চট্টগ্রাম-কাপ্তাই সড়কে নির্বিঘ্নে সাইকেল চালাতে আলাদা লেন তৈরী করা হবে।

উদ্বোধন শেষে প্রায় পাঁচ শতাধিক বাই সাইকেল নিয়ে কাপ্তাই সড়কে পরিবেশ বান্ধব বাহন সাইকেল র‌্যালীর নেতৃত্ব দেন ড. হাছান মাহমুদ। সাইকেল র‌্যালীটি উপজেলা সদর থেকে রাঙ্গুনিয়া কলেজ পর্যন্ত ৬ কিলোমিটার প্রদক্ষিণ করেন। পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদারের সভাপতিত্বে ও কাউন্সিলর মো. সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা স্বজন কুমার তালুকদার, ইদ্রিছ আজগর চেয়ারম্যান, উত্তর জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সহসভাপতি গিয়াস উদ্দিন খাঁন, উপজেলা আ.লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, সদস্য এমরুল করিম রাশেদ, পৌরসভা আ.লীগের সভাপতি মাষ্টার আসলাম খাঁন ও ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাঙ্গুনিয়ায় সাইকেল সেবা উদ্বোধন করলেন ড. হাছান মাহমুদ

আপডেট সময় ০৯:০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮