ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

এবার শক্তিমানের শেষকৃত্যে যাওয়ার পথে গুলিতে নিহত ৫

অাকাশ জাতীয় ডেস্ক:

গুলিতে নিহত রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িবহরে গুলি চালিয়য়েছে দুর্বৃত্তরা।এতে পাঁচজন নিহত ও নয়জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে নানিয়ারচরের বেতছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পাঁচজনের মধ্যে তিনজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য ও একজন বাঙালি বলে জানা গেছে। তবে এখনও তাদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতরা একটি মাইক্রোবাসে করে নানিয়ারচর উপজেলা সদরে নিহত উপজেলা চেয়ারম্যান শক্তিমানের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

মাইক্রোবাসটি বেতছড়িতে পৌঁছালে সেখান আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা হামলা চালায়। তারা প্রথমে মাইক্রোবাসের বাঙালি চালক সজীবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। চালক গুলিবিদ্ধ হলে গাড়িটি উল্টে যায়। এর পর দুর্বৃত্তরা আরোহীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচরের ওসি আবদুল লতিফ জানান, হামলায় চারজন নিহত ও নয়জন আহত হয়েছেন।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা হাসপাতালে নিয়ে যান।

তিনি জানান, নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং গুলিবিদ্ধ অবস্থায় চালক ও আরও একজন গড়াছড়ি জেলা হাসপাতালে মারা গেছেন। অন্যরা এ হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টায় নানিয়ারচর উপজেলা পরিষদের কার্যালয়ে যাওয়ার পথে অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

তিনি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক জনসংহতি সমিতি থেকে বেরিয়ে গঠিত জনসংহতি সমিতি-এমএন-লারমার প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

এবার শক্তিমানের শেষকৃত্যে যাওয়ার পথে গুলিতে নিহত ৫

আপডেট সময় ০২:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮