ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ

ব্রাশফায়ারে নিহত কনক চাকমার শেষ স্ট্যাটাস, ‘খেলাটা এখানেই শেষ নয়’

অাকাশ জাতীয় ডেস্ক:

গুলিতে নিহত রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও জেএসএস এমএন লার্মা গ্রুপের কেন্দ্রীয় সহসভাপতি শক্তিমান চাকমার শেষকৃত্যে যাওয়ার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হয়েছেন ইউপিডিএফ গণতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা কনক চাকমা (৩৮)।

বৃহস্পতিবার রাত ১০টা ১৬ মিনিটে নিজের ফেসবুক পাতায় শেষ স্ট্যাটাস দিয়েছিলেন ইউপিডিএফ গণতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা কনক চাকমা।

স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘খেলাটা এখানেই শেষ নয় বরং হয়তো তীব্রতরভাবেই শুরু, খালি ঘরে নাম পূরণের খেলা’’

তার এ স্ট্যাটাসের নিচে কমেন্টস করেছেন অনেকেই। এর মধ্যে স্বপন চাকমা নামে একজন গালাগাল দিয়ে রীতিমতো কনক চাকমাকে স্ট্যাটাসটির জন্য তাকে হুমকি দিয়ে লিখেছেন, খালিঘর পূরণ করার ইচ্ছা যদি থাকে তাহলে তবলছড়ির কনক নামের ছেলিটির খালিঘর পূরণ করা হবে। সাবধান! এমন পোস্ট কতটা ভয়ংকর হবে তা কেউ যানে না।

উল্লেখ্য, শুক্রবার দুপুর ১২টার দিকে নানিয়ারচরের বেতছড়ি এলাকায় শক্তিমান চাকমার শেষকৃত্যে যাওয়ার পথে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন ইউপিডিএফ (গণতান্ত্রিক) প্রধান তপন জ্যোতি চাকমা ও কেন্দ্রীয় নেতা কনক চাকমাসহ পাঁচজন।

নিহত অন্য তিনজন হলেন মহালছড়ির সেতু লাল চাকমা (৪০), সুজন চাকমা (৩০) ও খাগড়াছড়ির পানছড়ির মাইক্রোবাসচালক বাঙালি সজীব (৩৪)।

এ হামলায় আহত হয়েছেন আরও সাতজন। এর মধ্যে দিগন্ত চাকমা (৩০), অর্চিন চাকমা (২৮), অর্জুন চাকমা (৩০) ও মিহির চাকমার (২৮) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া জীবন্ত চাকমা (৩০), শান্তিরঞ্জন চাকমা (৩৪) ও প্রীতি কুমার চাকমা (৩৮) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ

ব্রাশফায়ারে নিহত কনক চাকমার শেষ স্ট্যাটাস, ‘খেলাটা এখানেই শেষ নয়’

আপডেট সময় ০৫:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮