ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নানিয়ারচরে তিনজনকে গুলি করে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যার রেশ কাটতে না কাটতেই রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আরও তিনজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী বেতছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে একটি খোলা জিপে করে কয়েকজন খাড়গাছড়ির মহালছড়ি উপজেলা থেকে নানিয়ারচর আসছিল। জিপটি বেতছড়ি এলাকায় আসলে সন্ত্রাসীরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ছয়জন আহত হন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

এই হত্যাকাণ্ডের পর আতঙ্কে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি দৈনিক আকাশকে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে উপজেলা কার্যালয়ে আসার সময় দুর্বৃত্তের গুলিতে মারা যান নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা।

আরও আসছে…

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নানিয়ারচরে তিনজনকে গুলি করে হত্যা

আপডেট সময় ০২:৪০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮