ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় পুলিশের সঙ্গে জলদস্যুদের গোলাগুলি, পুলিশসহ আহত ৭

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় ডিবি ও থানা পুলিশের সঙ্গে জলদস্যুদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ডিবির ওসিসহ ৫ পুলিশ ও ২ ডাকাত সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ২ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার গোমতী নদীর নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে অংশ নেয়া কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শাহ কামাল আকন্দ পিপিএম দৈনিক আকাশকে জানান, দীর্ঘ দিন যাবৎ দাউদকান্দিতে গোমতী নদী কেন্দ্রীক জলদস্যুদের একাধিক গ্রুপ সক্রিয় রয়েছে। ডাকাতরা নৌপথে যাত্রী ও পণ্যবাহী জাহাজ, লঞ্চ ছাড়াও বালু ও মাটি পরিবহন করা বড় নৌকা ও ট্রলারের চালক ও যাত্রীদের নিকট থেকে চাঁদাবাজি, হামলা, মালামাল লুটসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল।

তিনি আরও বলেন, ডাকাতদের আটক করতে গিয়ে এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি ডাকাতদের সঙ্গে ডিবি ও পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। মঙ্গলবার গোমতী নদীর দাউদকান্দি উপজেলার নন্দনপুর এলাকায় ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে ডিবি ও থানা পুলিশের ৪টি টিম ডাকাতদের ঘিরে ফেলে। এতে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ডিবি ও থানা পুলিশ আত্মরক্ষায় ৪৪ রাউন্ড গুলি চালায়।

এসআই শাহ কামাল জানান, ডাকাতদের আক্রমনে ডিবির ওসি নাসির উদ্দিন মৃধা, ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন, এসআই শাহ কামাল আকন্দ পিপিএম, এসআই সহিদুল ইসলাম পিপিএম এবং কনস্টেবল মো: কামাল উদ্দিন আহত হয়।

এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১টি ১ নলা বন্দুক, ১টি দেশীয় তৈরি এলজিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ২ ডাকাত সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলার দাউদকান্দি উপজেলার বাজরা গ্রাামের রাজু মিয়ার পুত্র মহসিন (৩৭) এবং একই গ্রামের জলিল মিয়ার পুত্র (২৩) মো: রিপন।

আটককৃত ডাকাতদের কুমিল্লা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার ওসি মো: মিজানুর রহমান দৈনিক আকাশকে জানান, এ ঘটনায় থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় পুলিশের সঙ্গে জলদস্যুদের গোলাগুলি, পুলিশসহ আহত ৭

আপডেট সময় ০৬:১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮