ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়নি একনেক

গাজীপুরে ধানের শীষে ভোট চাইলেন ২০ দলের নেতারা

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী হাসান সরকারের পক্ষে রবিবার প্রচারে অংশগ্রহণ করেছেন জোটের অন্যতম শরিক এলডিপি, এনপিপি, বাংলাদেশ ন্যাপ, জাগপা, এনডিপি, ডিএল, বিএমএল, লেবার পার্টি, জামিয়তে উলামায়ে ইসলামের নেতারা।

২০ দলের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সমন্বয় কমিটির সদস্য সচিব ও এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে জোটের নেতারা টঙ্গীবাজার, মিল গেইট, স্টেশনরোড, ইজতেমা মাঠ সংলগ্ন সড়কে প্রচার চালান।

এসময় উপস্থিত ছিলেন জোটের শরিক এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিএমএল মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, লেবার পার্টি ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মুহিউদ্দিন ইকরাম, এনপিপি প্রেসিডিয়াম সদস্য এম ওয়াহিদুর রহমান, যুগ্ম মহাসচিব মো. ফরিদউদ্দিন, গাজীপুর জেলা ন্যাপ নেতা আবদুল্লাহ আল কাউছারী প্রমুখ।

এসময় নেতারা মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করে বলেন, ‘নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বীর পক্ষ থেকে বিরোধী কর্মী-সমর্থকদের প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই।’

শুক্রবার গাজীপুর জামায়াতের নগর আমিরসহ ৪৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তারে ক্ষোভ জানিয়ে তারা বলেন, ‘এই গ্রেপ্তার সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র। এতে ভোটাররা আতঙ্কিত হবে এবং নির্বাচনী পরিবেশ বিনষ্ট হবে।’

নেতারা ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের জন্য সঠিক পরিবেশ না দিতে পারলে এর খেসারত নির্বাচন কমিশনকেই দিতে হবে। নির্বাচনের এখনো ১৭ দিন বাকি। এখনই যদি সরকার তাদের প্রার্থীকে বিজয়ী করতে ২০ দলীয় নেতাকর্মীদের ধরপাকড় করে তবে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড কখনোই তৈরি হবে না।’ বিএনপি প্রার্থীকে নেতাকর্মী ও সমর্থকশূন্য করার গভীর চক্রান্ত চলছে বলেও তারা অভিযোগ করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে ধানের শীষে ভোট চাইলেন ২০ দলের নেতারা

আপডেট সময় ০৯:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮