ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালয়েশিয়া পাড়ি দিতে ২ রোহিঙ্গা নারী এনায়েতপুরে

অাকাশ জাতীয় ডেস্ক:

মালয়েশিয়ায় পাড়ি দিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে যুবকের বাড়িতে এসে ২ রোহিঙ্গা আটক হয়েছেন পুলিশের হাতে। আটকরা হলেন আমানুল্লাহর স্ত্রী রোকেয়া খাতুন ও নূর আলমের স্ত্রী রহিমা খাতুন।

শুক্রবার বিকালে ভাঙ্গাবাড়ি মহল্লার বারুপুরের মোক্তেল হাসেনের ছেলে মানব পাচারকারী নজরুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এর আগে বুধবার দিনাজপুর থেকে ওই দুই নারী অভিযুক্ত যুবকের বাড়িতে আসেন।

আটক দুই রোহিঙ্গা নারী জানান, গত বছরের আগস্টে মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকায় আশ্রয় নেয়। কিছু দিন সেখানে থাকার পর পালিয়ে দিনাজপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নেয়। পরে এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি মহল্লার বারুপুরের মোক্তেল হোসেনের ছেলে নজরুল ইসলাম তাদের মালয়েশিয়া নেয়ার কথা বলে বুধবার রাতে নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে এলাকার বেশ কয়েক জায়গায় বেড়াতে নিয়ে যায়। শুক্রবার সকালের দিকে এলাকায় জানাজানি হলে ওই বাড়িতে বহু লোকজন এসে ভির জমায়।

এ ব্যাপারে স্থানীয় হারুন অর রশিদ বলেন, নজরুল চিহ্নিত মানব পাচারকারী। সে অসহায় রোহিঙ্গা নারীদের দিয়ে অনৈতিক কাজ করানো, নাকি বিদেশে পাঠাতে এনেছিল তা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

এ বিষয়ে নজরুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সংবাদ প্রকাশে নিষেধ করেন। এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মালয়েশিয়া পাড়ি দিতে ২ রোহিঙ্গা নারী এনায়েতপুরে

আপডেট সময় ১০:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮