ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী

ঝড়ে ট্রলারডুবি, নিখোঁজের ২ দিন পর ভেসে উঠল ২ লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় কালবৈশাখীর ঝড়ে ট্রলারডুবির ২ দিন পর নিখোজ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এরপর রাতেই নিহতের পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।

নিহতরা হলেন- পটুয়াখালী জেলার পাটুয়া গ্রামের আদেল পেয়াদার ছেলে ট্রলারচালক ইউনুছ (৩৫) ও নীলফামারী জেলার ডোমার থানার আমবাড়িয়া গ্রামের মৃত. কোমর উদ্দিনের ছেলে ট্রলারের যাত্রী সাবলুর রহমান (৪৫)।

ফতুল্লার পাগলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফরহাদ সত্যতা নিশ্চিত করে বলেন, ২৫ এপ্রিল রাতে সদরের আকবর নগর আনন্দবাজার থেকে তিনজন যাত্রী নিয়ে ট্রলারচালক ইউনুছ ফতুল্লায় আসার পথে ধর্মগঞ্জ এলাকায় কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে।

এ সময় ট্রলারটি ডুবে যায়। তখন দুজন যাত্রী সাতার কেটে তীরে উঠতে পারলেও ট্রলারচালকসহ ২ জন ডুবে যায়। শুক্রবার সন্ধ্যায় ইউনুছের লাশ ধর্মগঞ্জ এলাকায় এবং সাবলুর রহমানের লাশ পানগাও এলাকায় নদীতে ভেসে ওঠে। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। এরপর নিহতের পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করে নিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে

ঝড়ে ট্রলারডুবি, নিখোঁজের ২ দিন পর ভেসে উঠল ২ লাশ

আপডেট সময় ১০:২৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮