ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড

বরের গাড়ি আটকে নববধূ ছিনতাই

অাকাশ জাতীয় ডেস্ক:

বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফেরার পথে নববধূকে ছিনতাই করার ঘটনা ঘটেছে রাজধানীতে। কারা এই কাজ করেছে সেটা জানা যায়নি। তবে পুলিশের ধারণা, ছিনতাই হওয়া বধূর সঙ্গে হামলাকারীদের পরিচয় থাকতে পারে।

শুক্রবার রাজধানীর উত্তরার দক্ষিণখান থানার সদর পাড়ার প্রেমবাগান এলাকায় এই ঘটনা ঘটেছে। তবে বর বা বধূর পূর্ণাঙ্গ পরিচয় কী, বরের বাসা কোথায়, এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও দিতে পারেনি পুলিশ।

এই বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ জমা পড়েনি। তবে ঘটনাটি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীটি অনুসন্ধান শুরু করছে। আর অনুসন্ধান শেষে বিস্তারিত জানানোর কথা জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী একজন দৈনিক আকাশকে জানান, প্রেমবাগান এলাকায় হাজী মার্কেটের পাশে কনের বাড়িতেই বিয়ে বড়ানো হয়েছিল। বিয়ে শেষে বউ নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি কিছুটা আগাতেই হামলা হয় গাড়িতে।

‘প্রথম দিকে লাঠি দিয়ে গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে যুবকরা। সেটা না পারায় পরে ইট দিয়ে কাঁচ ভাঙা হয়’-বলছিলেন ওই প্রত্যক্ষদর্শী।

‘পরে জানলা দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে কনেকে বের করে মোটর সাইকেলে তুলে নিয়ে চলে যায় ওরা।’

এ সময় নববধূ বাধা দেয়ার চেষ্টা করেনি বলেও নিশ্চিত করেছেন ওই প্রত্যক্ষদর্শী।

জানতে চাইলে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা দৈনিক আকাশকে জানান, বিকালে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক যুবক বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে এই ঘটনা ঘটে।

ওসি বলেন, ‘নববধুকে কে বহনকারী হাইচ মাইক্রোবাস দক্ষিণখান সদর পাড়ার প্রেমবাগান এলাকায় হঠাৎ চার থেকে পাঁচটি মোটরসাইকেল তাদের গতিরোধ করে। পরে তারা গাড়ির গ্লাস ভেঙে ওই নববধূকে তুলে নিয়ে যায়।’

পুলিশ কর্মকর্তা বলেন, ‘তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি এবং এ বিষয়ে কেউ এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেনি। আমরা নিজেরাই মাঠে নেমেছি। তবে এখন বিস্তারিত জানানো যাচ্ছে না। পরে জানাব।’

‘তবে ওই নববধূর বিশ্ববিদ্যালয়ের কোন বন্ধু এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রেম ঘটিত কারণে এটা ঘটতে পারে বলে।’

তবে কিসের ভিত্তিতে এই অনুমান করছেন, সে কথা জানাননি দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

বরের গাড়ি আটকে নববধূ ছিনতাই

আপডেট সময় ১০:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮