ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

তারেক রহমানকে দেশে আনা সম্ভব: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতিসংঘের মিউচুয়াল লিগ্যাল অ্যাক্ট আইনে তারেক রহমানকে দেশে আনা সম্ভব। এক দেশের অপরাধী অন্য কোনো দেশে পালিয়ে থাকতে পারেন না।

বৃহস্পতিবার ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উদযাপন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেন, তিনি যতটুকু জেনেছেন, তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় গ্রহণের জন্য তার পাসপোর্ট জমা দিয়েছেন। তারেক রহমান বাংলাদেশ ভূখণ্ডে অপরাধ করেছেন। অপরাধ সংঘটনের সময় তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন।

তবে ভবিষ্যতে তারেক রহমান যদি বাংলাদেশের নাগরিক হতে চান, তাহলে তিনি তা পারবেন বলে মনে করেন মন্ত্রী।

যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময়ের বিষয়ে আনিসুল হক বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি নেই। তবে এই চুক্তি করতে কোনো বাধা নেই। চুক্তি করার জন্য আলোচনা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

তারেক রহমানকে দেশে আনা সম্ভব: আইনমন্ত্রী

আপডেট সময় ০৫:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮