ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চলে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম শামসুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন। (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে শামসুল ইসলামের বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী আনোয়ারা সুফিয়া ইসলাম ২০১৫ সালের ৩ জুন মারা যান। তার বড় ছেলে সাইফুল ইসলাম জি নাইনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দৈনিক আকাশকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাতে হঠাৎ অসুস্থ হলে শামসুল ইসলামকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা আজ দুপুর দুইটার দিকে মারা যান তিনি।

শায়রুল কবির আরও জানান, আজ বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদের জানাজার পর মরদেহ হিমঘরে রাখা হবে। শুক্রবার সকাল নয়টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে মরদেহ নেয়া হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দ্বিতীয় দফা জানাজা শেষে মরদেহ নেয়া হবে মুন্সীগঞ্জে। সেখানে বাদ জুমা জানাজা শেষ মুন্সীগঞ্জের সুখবাসপুরে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।

শামসুল ইসলাম ১৯৯১-১৯৯৬ মেয়াদে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারে বাণিজ্য, টেলি যোগাযোগ ও পরে তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে তাকে প্রথমে ভূমি ও পরে তথ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরে যান তিনি। একইসঙ্গে ২০১৬ সালের আগ পর্যন্ত তিনি দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। সর্বশেষ কাউন্সিলে বাধ্যর্কজনিত কারণে তাকে স্থায়ী কমিটি থেকে বাদ দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

চলে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

আপডেট সময় ০৫:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮