ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বকেয়া বেতনের দাবিতে সাভারে শ্রমিক বিক্ষোভ

অাকাশ জাতীয় ডেস্ক:

বকেয়া তিন মাসের বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

বৃহস্পতিবার সকালে সাভারের আড়াপাড়া এলাকায় আব্বাস অ্যাপারেলস গার্মেন্টসে এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, আব্বাস অ্যাপারেলস গার্মেন্টসে কাজ করেন প্রায় ছয় শতাধিক শ্রমিক। শ্রমিকদের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন দেয়ার কথা ছিল বুধবার । কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের বেতন না দিয়ে কারখানার মূলফটকে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

পরে শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে মূলফটকে তালা দেখে বিক্ষোভ মিছিল করে কারখানার সামনে অবস্থান নেন। বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে থাকবেন বলে জানিয়েছেন।

এদিকে তিন মাসের বকেয়া বেতন না পাওয়ায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ করেন তারা।

শ্রমিকদের দাবি, বাড়িওয়ালারা তাদের বাড়ি থেকে বের করে দিচ্ছেন ভাড়ার টাকার জন্য। বেতন না পাওয়ায় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে সাভার থানার এসআই আবুল বাসার জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বকেয়া বেতনের দাবিতে সাভারে শ্রমিক বিক্ষোভ

আপডেট সময় ০২:৩৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮