ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আটকের পর বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামি নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম আরিফ (৩৫) ওরফে বাবা আরিফ নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত আরিফ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে। বুধবার রাত ২টার দিকে উপজেলার গজারিয়াচর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসেন জানান, রাতে ইয়াবাসহ আটক করা হয় সাইফুলকে। পরে সাইফুলকে নিয়ে অভিযানে গেলে তার সহযোগী মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থলে সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাইফুলকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আটকের পর বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামি নিহত

আপডেট সময় ১০:৪৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮