ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুলনা সিটি নির্বাচন, আ.লীগের বিদ্রোহী প্রার্থী আরও ৯ জনকে বহিষ্কার

অাকাশ জাতীয় ডেস্ক:

দলীয় শৃংখলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের আরও ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সদর থানা আওয়ামী লীগের ৬ জন ও মহানগর যুবলীগের ৩ জন রয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে খানজাহান থানা আওয়ামী লীগ ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এফ এম জাহিদ হাসান জাকিরকে বহিষ্কার করা হয়।

সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম ও মহানগর যুবলীগ আহবায়ক অ্যাডভোকেট আনিসুর রহমান পপলু এসব তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত আওয়ামী লীগের ৬ কাউন্সিলর প্রার্থী হচ্ছেন: ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগের মো. নুর ইসলাম নুরু, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী যুব শ্রমিক লীগের নেতা আসাদুর রহমান আসাদ, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী স্বেচ্ছাসেবক লীগের নেতা ইউসুফ আলী মন্টু ও জিএম আব্দুর রব, আওয়ামী লীগের শরিফুল ইসলাম মুন্না এবং সংরক্ষিত ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেতা সাহানুর বেগম।

যুবলীগ থেকে বহিষ্কৃত ৩ নেতা হলেন ২৫ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শেখ শহীদ আলী, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা ইউসুফ আলী মন্টু ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী যুবলীগের আহবায়ক জামান মোল্লা জেলিম।

সদর থানা আওয়ামী লীগ সভাপতি স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘উল্লেখিত নেতারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দলীয় নির্দেশ অমান্য করে সিটি করপোরেশনে স্ব স্ব ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেন। নিষেধ করা সত্ত্বেও তারা বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। ফলে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।’

উল্লেখিত ব্যক্তিদের সঙ্গে দলের সব নেতাকর্মীকে যোগাযোগ না করার জন্য চিঠিতে আহ্বান জানিয়েছেন সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম।

খুলনা মহানগর যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট আনিসুর রহমান পপলু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সাগর ও হাফেজ মো.শামীম এক যুক্ত বিবৃতিতে দলীয় এ সিদ্ধান্ত জানান। নেতৃবৃন্দ বিবৃতিতে বহিষ্কৃত যুবলীগ নেতাদের সঙ্গে যুবলীগের নেতা কর্মীদের কোনও ধরনের সম্পর্ক না রাখার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খুলনা সিটি নির্বাচন, আ.লীগের বিদ্রোহী প্রার্থী আরও ৯ জনকে বহিষ্কার

আপডেট সময় ১১:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮