ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

মাদক পাচারে গ্রেফতার মহিলা ক্রিকেটার

অাকাশ জাতীয় ডেস্ক:

নিষিদ্ধ মাদক পাচারের দায়ে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের মহিলা ক্রিকেটদলের তারকা নাজরিন খান মুক্তাকে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটি ম্যাচ খেলে কক্সবাজার থেকে আনসার ভিডিপি দলের সঙ্গে ফেরার সময় তাঁর কাছ থেকে ১৪,০০০ ‘মেথামফেটামিন পিল’ ওরফে ‘ইয়াবা পিল’ উদ্ধার করা হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে মুক্তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। কক্সবাজার থেকে ফেরার সময় চট্টগ্রামে টিমবাস থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। সেখানেই মুক্তার ব্যাগ থেকে পাওয়া যায় নিষিদ্ধ ওষুধ।

গত বছরের আগস্ট মাস থেকে রোহিঙ্গারা মায়ানমার ছেড়ে বাংলাদেশে আসা শুরু করার পর মাদকচক্রগুলোর রমরমা বেড়ে গিয়েছে। তারপর থেকেই বাংলাদেশের ওই এলাকায় মাদক চোরাচালান আটকাতে মরিয়া পুলিশ।

মাদক চোরাচালান আটকাতে মৃত্যুদণ্ডের কথাও ভাবা হচ্ছে। এদিকে, জিজ্ঞাসাবাদের প্রাথমিকভাবে নিজের অপরাধ স্বীকার করেছেন মুক্তা।

তিনি জানিয়েছেন, কক্সবাজার থেকে নাহিদ নামে এক দুষ্কৃতীর কাছ থেকে মাদক এনে তিনি ঢাকায় রিপন নামে এক ব্যক্তির কাছে বিক্রি করতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

মাদক পাচারে গ্রেফতার মহিলা ক্রিকেটার

আপডেট সময় ১১:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮