ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় বন্দুকযুদ্ধে যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আল আমিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আল আমিন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কসহ মুরাদনগর এবং আশপাশের উপজেলায় ডাকাতি করে আসছিলেন। তার নামে মুরাদনগরসহ বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে জেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের শুশুণ্ডা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি, একটি পাইপগান ও দুটি রামদা, দুটি ছোরাসহ পাঁচটি মুখোশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আল আমিন জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। মুরাদনগর থানার ওসি একেএম মঞ্জুর আলম জানান, মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের শুশুণ্ডা এলাকায় ডাকাত আল আমিন তার সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর পাওয়া যায়।

এর ভিত্তিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে থানা ও ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও ৩৫ রাউন্ড শটগানের পাল্টা গুলি চালায়।

বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাত আল আমিন গুলিবিদ্ধ হয়। আমিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশের এসআই গোফরান ও কনস্টেবল শামীমসহ তিন পুলিশ আহত হন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। নিহত আল আমিনের বিরুদ্ধে মুরাদনগরসহ বিভিন্ন থানায় ৯টি ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় বন্দুকযুদ্ধে যুবক নিহত

আপডেট সময় ০৯:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮