ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

পুলিশের ওপর হামলা, হত্যা মামলার ২ আসামি ছিনতাই

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় হত্যাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার করতে যাওয়া থানা পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সয়ম ছিনিয়ে নেয়া হয়েছে সাদ্দাম ও ইউনুস নামের একাধিক মামলার দুই আসামিকে।

দুর্বৃত্তদের হামলায় দুই এসআই, তিন এএসআইসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, এসআই হাবিব ও এএসআই মাসুদ সরকার। অন্যদের নাম জানা যায়নি। রোববার রাত সোয়া ৭টার দিকে জেলার মনোহরগঞ্জ উপজেলার সরষপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেয়া আসামিদের গ্রেফতার করতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সোয়া ৭টার দিকে একটি হত্যাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম ও ইউনুসকে গ্রেফতার করতে উপজেলার সরষপুর এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় সাদ্দাম ও ইউনুসকে আটকের পর তাদের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে দুই আসামিকেই ছিনিয়ে নেয়। ওই হামলায় থানার দুই এসআই এবং তিন এএসআইসহ ছয় পুলিশ সদস্য আহত হয়।

তবে দুই আসামি আটকের বিষয়টি অস্বীকার করেছেন মনোহরগঞ্জ থানা ওসি আনোয়ার হোসেন। রাত ১১টায় মোবাইলে ওসি জানান, ‘আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি, এর আগেই তাদের লোকজন পুলিশের ওপর চড়াও হয়। এতে থানার এসআই হাবিব ও এএসআই মাসুদ সরকারসহ অভিযানে অংশ নেয়া সঙ্গীয় পুলিশ সদস্যরা কিছুটা আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এদিকে দুই আসামিকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও ওসি জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

পুলিশের ওপর হামলা, হত্যা মামলার ২ আসামি ছিনতাই

আপডেট সময় ১১:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮