ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হেফাজতের আমিরসহ ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের আমির মাওলানা আব্দুল আউয়াল ও জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আবু জাফরসহ বিএনপি এবং হেফাজতের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে একটি নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

রোববার দুপুরে নারায়গঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশোক কুমার দত্তের আদালতে নাশকতার মামলায় অভিযোগপত্র (চার্জ গঠন) শুনানির সময় উপস্থিত না থাকায় আসামিদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে রোববার রাতে কোর্ট পুলিশের এসআই কামাল হোসেন জানান, ২০১৩ সালের ১১ মে হেফাজতের অবরোধ কর্মসূচি থেকে কাঁচপুর পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮২ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে সোনারগা থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় চার্জ গঠনের সময় ২০ জন আদালতে উপস্থিত ছিলেন। অপর ৬২ জন অনুপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হেফাজতের আমিরসহ ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় ১০:৩৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮