ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে সুনীল বিকাশ ত্রিপুরা (৪০) নামে প্রসীত খীসার নেতৃতাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছেন।

রোববার সকালে খাগড়াছড়ির পানছড়ির মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। ইউপিডিএফের অন্যতম সংগঠক মাইকেল চাকমা এই হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতি (এমএন লারমা) কে দায়ী করেছেন।

তিনি জানান, নিহত সুনীল বিকাশ ত্রিপুরা আমাদের (ইউপিডিএফ) মাটিরাঙা উপজেলা সংগঠক। তিনি সকালে কেনাকাটা করার জন্য পানছড়ির মরাঠিলায় দোকানে যান।

এ সময় জেএসএস (সংস্কারবাদীরা/এমএন লারমা) গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা সিএনজিযোগে এসে সুনীলকে ব্রাশফায়ার করে পালিয়ে যায়। এ সময় আরও একজন আহত হন।

পানছড়ি থানার ওসি মিজানুর রহমান খান বলেন, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত গোলাগুলির খবর শুনেছি। এতে অন্তত ত্রিপুরা নামে একজন আহত হয়। তবে কোনো মৃত্যুর খবর জানিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা খুন

আপডেট সময় ০২:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮