ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

শতাব্দী প্রাচীন বউমেলা

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জয়রামপুর গ্রামে প্রাচীন বটবৃক্ষের নিচে বসে শতাব্দীর পুরনো বউমেলা৷ সাংসারিক ঝগড়া-অশান্তি দূরে ঠেলে বাংলা নতুন বছরে স্বামীর সংসারকে ধনসম্পদে ভরিয়ে জীবনকে সুন্দর করে তোলার অভিপ্রায়ে প্রাচীন এক বটগাছকে পূজা করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারীরা৷

এ মেলার আরেক নাম সিদ্ধেশ্বরীর মেলা৷ শতাব্দী প্রাচীন যে বটগাছের নিচে মেলা বসে, সেই গাছকে হিন্দু ধর্মাবলম্বী লোকজন ‘সিদ্ধেশ্বরী দেবী’ হিসেবে পূজা করেন৷ তাই এ মেলা সিদ্ধেশ্বরী দেবীর মেলা নামেও পরিচিত৷

মেলায় নববধূ থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীরাই মূলত অংশগ্রহণ করেন৷ পুরুষরা এ মেলায় এলেও পূজায় অংশ নেন কেবল নারীরাই৷

মনবাসনা পূরণে প্রাচীন বটবৃক্ষ সিদ্ধেশ্বরী দেবীর গোড়ায় মাটি দেন গাঁয়ের বধূরা৷ এ মাটি তারা নিয়ে আসেন পার্শ্ববর্তী পুকুর ও খাল থেকে৷

সিদ্ধেশ্বরী দেবীর গোড়ায় মাটি দেওয়া শেষে সেখানে মোমবাতি জ্বালিয়ে পূজা করেন নারীরা৷

অনেক ভক্ত সিদ্ধেশ্বরী দেবীর গায়ে মেখে দেন সিঁদুর৷ অংশগ্রহণকারী সব নারীই নিজ নিজ বাড়ি থেকে ভোগ নিয়ে আসেন৷ ভোগ হিসেবে তারা থালাভর্তি ফলমূল আর মিষ্টান্ন নিয়ে আসেন৷

থালা ভর্তি এসব ফলমূল আর মিষ্টান্ন তারা রাখেন প্রাচীন সেই বটবৃক্ষের গোড়ায়৷ তখন নানান মন্ত্র পড়েন পুরোহিত৷ বটবৃক্ষের গোড়া পুণ্যার্থীদের ভোগে ভরে গেলে শুরু হয় পূজার মূল পর্ব৷

সিদ্ধেশ্বরী দেবীকে পূজা শেষে বধূরা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দেন৷পূজা শেষে বটতলা থেকে যার যার ভোগ নিয়ে বাড়ি ফেরেন বধূরা৷

বউমেলা কেন্দ্র করে সেখানে বসে তিন দিনের লোকজ মেলা৷ চৈত্রসংক্রান্তি, পহেলা বৈশাখ ও তার পর দিন চলে এ মেলা৷হিন্দু সম্প্রদায়ের মেলা হলেও বটতলার এই লোকজ মেলায় জাতি, ধর্ম নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

শতাব্দী প্রাচীন বউমেলা

আপডেট সময় ১২:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮