ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ধানক্ষেতে পাওয়া গেল নিখোঁজ কৃষকের লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

খাগড়াছড়ির গুইমারায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে গুইমারা টিলার আমানউল্লাহর ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়।

নিহত আনোয়ার হোসেন একই এলাকার মৃত এছাক মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন গুইমারা ডাক্তারটিলায় চাচাতো ভাই আমানউল্লাহর বাড়িতে থেকে কৃষিকাজ করতেন।

গত বৃহস্পতিবার থেকে আনোয়ার হোসেন নিখোঁজ ছিলেন। আজ রোববার সকালে আমানউল্লাহর ধানক্ষেতে লাশ পাওয়া যায়।

গুইমারা থানার ওসি মো. গিয়াসউদ্দিন বলেন, সকাল সাড়ে ৮ টায় ধানক্ষেত থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ধানক্ষেতে পাওয়া গেল নিখোঁজ কৃষকের লাশ

আপডেট সময় ১২:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮