ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন স্মিথ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক টেস্ট ব্যাটসম্যান এড স্মিথ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই ঘোষণা দিয়েছে।

ইসিবি জানিয়েছে, জেমস হুইটিকারের স্থলাভিষিক্ত স্মিথ সিনিয়র টেস্ট দল ছাড়াও টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলের খেলোয়াড় নির্বাচনে কাজ করবেন। এদিকে নতুন দায়িত্ব পেয়ে ক্রিকেট লেখক ও ব্রুডকাস্টার স্মিথ বলেছেন, জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পেয়ে আমি দারুণ খুশি। ইংলিশ ক্রিকেটের উন্নয়নে একেবারে সামনে থেকে কাজ করার এই সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে ডিগ্রিপ্রাপ্ত ৪০ বছর বয়সী স্মিথ ইসিবির এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন ও প্রতিভা বাছাইয়ের বিষয়টি নিয়ে সব সময়ই আমি আগ্রহী ছিলাম। ইংল্যান্ড ক্রিকেটের জন্য এই সময়টা বেশ ভালো যাচ্ছে। হেড কোচ ট্রেভর বেলিস, টেস্ট অধিনায়ক জো রুট ও সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগ্যানের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি। আমাদের সামনে এখন একটাই চ্যালেঞ্জ, সব ধরনের ফর্মেটে ধারাবাহিকতা বজার রাখার জন্য প্রতিভার সন্ধান করা। তিন সদস্যের প্যানেলে বেলিসের সঙ্গে স্থায়ী চাকরিতে নিয়োগ পেয়েছেন স্মিথ। কেন্ট ও মিডলসেক্সের সাবেক এই ব্যাটসম্যান কাউন্টিতে চমৎকার ফর্মে থাকা অবস্থায় ইংল্যান্ডের হয়ে ২০০৩ সালে তিনটি হোম টেস্ট খেলেছেন। প্রথম টেস্ট ইনিংসে তিনি ৬৪ রান করলেও পরের চারটি ইনিংসে মাত্র ২৩ রান করে দল থেকে বাদ পড়েন। ইংল্যান্ড ক্রিকেটের পরিচালক ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এন্ড্রু স্ট্রস বলেছেন, বেশ কয়েকটি কারণে এই পদের জন্য স্মিথই যোগ্য ব্যক্তি ছিলেন। প্রতিভা বাছাইয়ের ক্ষেত্রে তার অসাধারণ দক্ষতা রয়েছে। এই বিষয়ের ওপর সে যথেষ্ট রিসার্চ করেছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে তার শক্তিশালী প্রাতিষ্ঠানিক দক্ষতা ও অভিজ্ঞতা আছে। একেবারে নতুন চিন্তাভাবনা নিয়ে সে এই কাজ করতে আসবে। আশা করছি, তার ধারণাগুলো ইংল্যান্ডের ক্রিকেটে কাজে আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন স্মিথ

আপডেট সময় ০৯:৪৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮