ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে

স্ত্রীর মনোনয়ন প্রত্যাহারে স্বামী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৪ নম্বর সাধারণ ওয়ার্ড থেকে টঙ্গী গোপালপুর এলাকার মো. মাজহারুল ইসলাম ও তার স্ত্রী নাসরিন আক্তার প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

বুধবার দুপুরে স্ত্রী নাসরিন আক্তার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় ওই ওয়ার্ডে মাজহারুল ইসলামের আর কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকল না।

নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, ওই ওয়ার্ডে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মাজহারুল ইসলামই বিজয়ী হচ্ছেন। তবে নিয়মানুয়ায়ী ২৩ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ শেষ হলে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে।

মো. মাজহারুল ইসলাম বলেন, ওই ওয়ার্ডে মনোনয়নপত্র জমাদানের শেষদিনে আমার সঙ্গে আর কেউ মনোনয়নপত্র জমা দেয়নি। পরে সেদিনই আমার স্ত্রীর নামে মনোনয়নপত্র তুলে দাখিল করা হয়। কোনো কারণে একটি মনোনয়নপত্র বাতিল হয়ে গেলেও অন্যটি যাতে বৈধ থাকে। এ দৃষ্টিকোণ থেকেই স্ত্রীকে প্রার্থী করা হয়েছিল। পরে দুইটিই বৈধ হওয়ায় আমার স্ত্রী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

স্ত্রীর মনোনয়ন প্রত্যাহারে স্বামী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

আপডেট সময় ০৪:৩৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮