ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

কুমিল্লায় বন্দুকযুদ্ধে যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবায়েত হোসেন বাবুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত যুবক বাবুল ডাকাত দলের সদস্য। তিনি রফতানিমুখী গার্মেন্টস পণ্য লুটের ঘটনায় জড়িত।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর পল্লীবিদ্যুৎ অফিসের পাশে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল নরসিংদী জেলার সদর উপজেলার কুড়েরপাড় গ্রামের ঈমান আলীর ছেলে। ঘটনাস্থল থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, এক রাউন্ড গুলিসহ একটি পাইপগান ও কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অভিযানে অংশ নেয়া ডিবির এসআই শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১১ এপ্রিল দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ঢাকা থেকে চট্টগ্রামগামী রফতানিমুখী গার্মেন্টস পণ্যবাহী একটি কাভার্ডভ্যানকে থামায়। এর পর চালক শাহ আলম (২৫) ও তার সহকারী আনোয়ার হোসেনকে (২২) হাত-পা বেঁধে মুন্সীগঞ্জ এলাকার ভবেরচর থানাধীন রাস্তার পাশে ফেলে রেখে কাভার্ডভ্যানটি নিয়ে ঢাকা অভিমুখে চলে যায়।

এ ঘটনায় দাউদকান্দি থানায় মামলা করার পর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে নামে। গত সোমবার মধ্যরাতে ঢাকা থেকে মালামাল লুটে নেয়ায় জড়িত ডাকাত দলের সদস্যদের মধ্যে লাভলু ও বাবুল হোসেনকে আটক করা হয়। এর পর লুটে নেয়া মালামাল উদ্ধার করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার ও অপর ডাকাতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করে।

ডিবির এসআই জানান, মঙ্গলবার দিবাগত মধ্য রাতে রায়পুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে ডাকাত বাবুলের অন্য সহযোগিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষায় ৩৭ রাউন্ড শটগানের পাল্টা গুলি চালায়। এতে ডাকাত বাবুল আহত হন।

তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে আনার পর বুধবার ভোররাতে তার মৃত্যু হয়। দাউদকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, ডাকাতদের গুলিতে দাউদকান্দি থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম এবং তিন পুলিশ সদস্য আহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

কুমিল্লায় বন্দুকযুদ্ধে যুবক নিহত

আপডেট সময় ০৩:১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮